জনাব ফরিদের ব্যবসায়টি চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায় পরিবেশের কোন উপাদানগুলো বিবেচনায় আনা উচিত ছিল? এর সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব ফরিদ ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল। যেটি যৌক্তিক বলে আমি মনে করি।আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগবান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়।উদ্দীপকের জনাব ফরিদ একটি ইটভাটার মালিক। তাঁর প্রস্তুতকৃত ইটের গুণগত মান ভালো থাকায় চাহিদা অনেক বেশি। তবে বর্ষার মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার 'কারণে তিনি ব্যবসায়ের পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ গ্রহণ করলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানান। তাছাড়া বিভিন্ন সময়ে এলাকার উচ্ছৃঙ্খল ছেলেদের অর্থ দিতে হয়। এজন্য কিছু শ্রমিক কাজের প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করেন। ফলে তিনি ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেন।উদ্দীপকের জনাব ফরিদ পরিবেশ আইন মেনে অনুমতি নিয়ে ব্যবসায় চালালে পরিবেশবাদীদের আপত্তি আইনত তার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া তাকে ভোক্তা আইনের প্রতি ও লক্ষ্য রেখে ইটভাটা চালাতে হবে যাতে ভোক্তাদের স্বার্থ ক্ষুন্ন না হয়। তাছাড়াও তাকে এলাকার উচ্ছৃঙ্খল ছেলেদের চাঁদাবাজি বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই বলা যায়, জনাব ফরিদ ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল। যেটি যৌক্তিক বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব ফরিদের ব্যবসায়টি চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায় পরিবেশের কোন উপাদা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর