মি. আকিব ও মি. সাজিদের ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের প্রভাব লক্ষণীয়? বিশ্লেষণ কর।
উত্তর: মি. আকিব ও সাজিদের ব্যবসায় সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষণীয়।ব্যবসায় সম্প্রসারণে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। কেননা যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য।ব্যবসায়ের মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণের জন্য অর্থ যোগান দিয়ে ব্যবসায়কে গতিশীল রাখে। আর্থিক প্রতিষ্ঠানসমূহ যদি ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় অর্থ যোগান না দিত তাহলে ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণ করা নিঃসন্দেহে দুরূহ হয়ে পড়ত। কারণ যে কোনো উদ্যোক্তারই অর্থ যোগানের, একটা সীমাবদ্ধতা থাকে। আর এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়।উদ্দীপকের মি. আকিব ও সাজিদের বিক্রয়ের পরিমাণ বেড়ে, যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের জন্য অধিক পুঁজির প্রয়োজন দেখা দেয়। আর এই আর্থিক সংকট মিটানোর জন্য তিনি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন 'হন। আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতার ফলে তিনি ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হন। আর্থিক প্রতিষ্ঠান যদি সহযোগিতা না করত তাহলে 'মি. আকিব ও সাজিদের পক্ষে সময়মতো ব্যবসায় সম্প্রসারণ সম্ভব হতো না। সুতরাং বলা যায়, মি. আকিব ও সাজিদের পুঁজি সংগ্রহের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. আকিব ও মি. সাজিদের ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের প্রভাব লক্ষ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর