জনাব আনিছুর রহমানের খামার প্রতিষ্ঠায় পরিবেশের কোন উপাদান বাধা তৈরি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: এই জনাব আনিসুর রহমানের খামার প্রতিষ্ঠায় অর্থনৈতিক পরিবেশের উপাদান বাধা তৈরি করেছে।কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।উদ্দীপকে জনাব আনিছুর রহমান পশুপালনের ওপর প্রশিক্ষণ নেন। কিন্তু অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাংকিং সুবিধার অভাবে তিনি তার খামারটি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারেননি। এক্ষেত্রে যে বিষয়টি তার ব্যবসায়ের জন্য বাধা হয়ে দাঁড়ায় তা অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আনিসুর রহমানের খামার প্রতিষ্ঠায় অর্থনৈতিক পরিবেশের উপাদান বাধা তৈরি করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আনিছুর রহমানের খামার প্রতিষ্ঠায় পরিবেশের কোন উপাদান বাধা তৈরি …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর