মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে।উদ্দীপকে জনাব আনিছুর রহমান পশুপালনের ওপর প্রশিক্ষণ নেন। কিন্তু অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাংকিং সুবিধার অভাবে তিনি তার খামারটি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি মনে করেন, ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন করতে পারলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার হবে। যার ফলে সঞ্চয়, মূলধন ও জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনযাত্রার মান ত্বরান্বিত হবে।ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর