বিলকিস বেগমের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
উত্তর: বিলকিস বেগমের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত।শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত।উদ্দীপকের বিলকিস বেগম আনারসের ফেলে দেওয়া পাতা দিয়ে কাজ শুরু করেন। তিনি পাতাকে প্রক্রিয়াজাত করে কুটিরশিল্প সামগ্রী প্রস্তুত করেন। বিলকিস বেগমের কুটিরশিল্প সামগ্রী প্রস্তুতের কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বিলকিস বেগমের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বিলকিস বেগমের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর