বিলকিস বেগমের কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: বিলকিস বেগমের কার্যক্রমে ব্যবসায়িক অর্থনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে।কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।উদ্দীপকের বিলকিস বেগম আনারসের ফেলে দেওয়া পাতা দিয়ে কাজ শুরু করেন। তিনি পাতাকে প্রক্রিয়াজাত করে কুটিরশিল্প সামগ্রী প্রস্তুত করেন। প্রথমদিকে দক্ষ কারিগর এবং প্রচারের অভাব অনুভব করেন। তার সক্রিয় কর্মতৎপরতায় এই বাধাগুলোর অপসারণ করে ভালো মুনাফা করছেন।যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের বিলকিস বেগমও অর্থনৈতিক পরিবেশের উপাদান দ্বারা প্রথমত সমস্যায় পড়েছেন। পরবর্তীতে তিনি এই বাধাগুলো অপসারণ করে ব্যবসায়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বিলকিস বেগমের কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর