জনাব হার্সনাইনের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসনাইনের ব্যবসায়টির ধরন হলো শিল্প।প্রকৃতিপ্রদত্ত সম্পদ সংগ্রহ বা ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকে শিল্প বলে। প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা শিল্পের কাজ। উদ্দীপকের জনাব হাসনাইন কিছু দক্ষ তাঁতি দিয়ে হাতে চালানো তাঁতের দ্বারা খাদি পোশাক তৈরি করেন। পরবর্তীতে দক্ষ তাঁতির অভাব দেখা দেওয়ায় হাতে খাদি পোশাক তৈরি বদলে মেশিনে খাদি পোশাক তৈরি করেন। তার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে উপকরণসমূহ ব্যবহার করে খাদি পোশাক তৈরি করেন। তাই তার পোশাক উৎপাদন শিল্পের আওতাভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব হার্সনাইনের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর