মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের বাণিজ্য শ্রেণির আওতাভুক্ত।ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর যাবতীয় কার্যকে বাণিজ্য বলে। বাণিজ্যের মাধ্যমে পণ্যের স্বত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত এবং তথ্যগত বাধা দূর হয়।উদ্দীপকের মি. নাঈম পড়ালেখা শেষ করে ঢাকার নবাবপুরে একটি কেমিক্যালের দোকান দেন। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। তিনি বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করে বিক্রয় করেন। তার আমদানিকৃত কেমিক্যালের মান ভালো হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মুনাফার পরিমাণও বাড়ে। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার জন্য ভাবছেন। এখানে দেখা যাচ্ছে, মি. নাঈম ক্রয়, বিক্রয়, অর্থসংস্থান প্রভৃতি কাজ সম্পাদন করছেন; যা ব্যবসায়ের বাণিজ্য শাখার কার্যক্রমের অংশ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর