মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে বলে আমি মনে করি।ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন এবং অর্থ ও ব্যাংকিং নিয়ে আলোচনা করাকে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকলে ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ও প্রসার ত্বরান্বিত হয়।উদ্দীপকের মি. নাঈম বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করে বিক্রয় করেন। তার আমদানিকৃত কেমিক্যালের মান ভালো হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মুনাফার পরিমাণও বাড়ে। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় ব্যবসায় পরিধি বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার জন্য ভাবছেন। এরূপ ঋণ গ্রহণের মাধ্যমে তিনি বিদ্যমান ব্যবসায় কার্যক্রমকে সম্প্রসারণ করতে পারবেন; যা তার ব্যবসায়িক সফলতাকে ত্বরান্বিত করবে।ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর যথাযথ প্রয়োগ ও ব্যবহার করতে পারলে ব্যবসায়ে উন্নয়ন করা সম্ভব। উদ্দীপকের মি. নাঈমের ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় তার বাড়তি মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে উক্ত অর্থসংস্থানের কাজ করতে পারেন। এতে তার ব্যবসায়টি আরও গতিশীল হবে এবং অধিক মুনাফা অর্জন করতে সমর্থ হবে। সুতরাং বলা যায়, মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা তার ব্যবসায়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর