রতন, ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় বিক্রয়কার্য সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: রতন ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় বিক্রয়কার্য সম্পন্ন করেন। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা কার্যক্রম, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। উদ্দীপকে বলা হয়েছে, মৌজা বামুনিয়া গ্রামের রতন নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও সৌখিন দ্রব্যাদি তৈরি করে অনলাইনে তা বিক্রয় করেন। অল্প দিনেই তার বিক্রয় পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়তা লাভকরে। বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। এখানে দেখা যাচ্ছে, রতন আধুনিক প্রযুক্তি তথা গুগল, ইমেইল, ফেসবুক, ইউটিউব প্রভৃতির সহায়তায় বিক্রয়কার্য পরিচালনা করছেন; যা ব্যবসায়ের প্রযুক্তিগত 'পরিবেশকে নির্দেশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
রতন, ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় বিক্রয়কার্য সম্পন্ন করেন? ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর