রতনের ব্যবসায়ের ব্যর্থতার পেছনে পরিবেশের কোন উপাদানটির ঘাটতি রয়েছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: রতনের ব্যবসায়ের ব্যর্থতার পেছনে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অন্তর্গত মূলধনের ঘাটতি রয়েছে। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয় অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশ সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশ অনুকূল হলে ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, মৌজা বামুনিয়া গ্রামের রতন নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও সৌখিন দ্রব্যাদি তৈরি করে অনলাইনে তা বিক্রয় করেন। অল্প দিনেই তার বিক্রয় পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়তা লাভকরে। বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। কিন্তু বিনিয়োগ স্বল্পতার দরুন উৎপাদনের মাত্রা সীমিত হয়। ফলে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও যোগানের অপ্রতুলতা দেখা দেয়। পরিশেষে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হন। এখানে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় মূলধন যোগান দিতে না পারার কারণে ব্যবসায়ে সফলতা অর্জনে ব্যর্থ হন; যা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। মূলধন ব্যবসায়ের প্রাণশক্তি হিসেবে কাজ করে। যেকোনো ব্যবসায়ের চলতি এবং স্থায়ী খরচ মোটাতে মূলধন নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। এছাড়া ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও মূলধন অপরিহার্য। সুতরাং বলা যায়, উদ্দীপকের রতন ব্যবসায় সম্প্রসারণের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও মূলধনের অভাবে তা পূরণে ব্যর্থ হয়েছেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
রতনের ব্যবসায়ের ব্যর্থতার পেছনে পরিবেশের কোন উপাদানটির ঘাটতি রয়েছে …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর