উদ্দীপকে জনাব আরাফের শিল্পটি কোন ধরনের-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরাফের শিল্পটি নির্মাণ শিল্পের অন্তর্গত।যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্প প্রধানত পাঁচ প্রকার; যথা- প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন এবং সেবা শিল্প। এক্ষেত্রে নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়।উদ্দীপকের জনাব আরাফ বিদেশ থেকে পাথর আমদানি করে দেশের সড়কপথ তৈরির ব্যবসায় করেন। এরূপ কাজের মাধ্যমে তিনি রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ প্রভৃতি সম্পন্ন করেন; যা নির্মাণ শিল্পের অন্তর্গত। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আরাফের শিল্পটি নির্মাণ শিল্প।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরাফের শিল্পটি কোন ধরনের-ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর