ব্যবসায়িক পরিবেশের উপাদানের আলোকে জনাব আরাফের ব্যবসায়টি মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায় পরিবেশের অন্তর্গত রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশের প্রতিকূলতা কাটিয়ে বর্তমানে জনাব আরাফের ব্যবসায়টি সফলভাবে পরিচালিত হচ্ছে।যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের উপাদানগুলো হলো- প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, 'আইনগত এবং প্রযুক্তিগত।উদ্দীপকের জনাব আরাফ বিদেশ হতে পাথর আমদানি করে দেশের সড়কপথ তৈরির ব্যবসায় করেন। জনাব আরাফের ব্যবসায় প্রথম পর্যায়ে প্রচুর মুনাফা অর্জন করছিল। কিন্তু অনেক সময় বন্দরের -কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়ার জন্য কর্ম বিরতিতে যান। এছাড়া জনাব আরাফ অর্থনৈতিক সমস্যায় পড়লে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় সংকট কাটিয়ে ওঠেন। বর্তমানে তিনি সফলভাবে ব্যবসা পরিচালনা করেন।ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবসায়কে নানাভাবে প্রভাবিত করে। উদ্দীপকের কর্মবিরতি রাজনৈতিক পরিবেশ হিসেবে ব্যবসায়কে প্রভাবিত করেছে। উক্ত সমস্যাটি জনাব আরাফ দক্ষতার সাথে সমাধান করেন। এছাড়া তিনি অর্থনৈতিক সমস্যায় পড়লে বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন; যা অর্থনৈতিক পরিবেশকে যথাযথভাবে কাজে লাগিয়ে তিনি সংকট কাটিয়ে ওঠেন। মূলত এভাবেই প্রভাবিত করা ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে কাজে লাগিয়ে জনাব আরাফ সফলভাবে ব্যবসায় পরিচালনা করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায়িক পরিবেশের উপাদানের আলোকে জনাব আরাফের ব্যবসায়টি মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর