মি. সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।উদ্দীপকের মি. সুমন পড়ালেখা শেষ করে ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রীর দোকান দেন। তিনি চীন থেকে স্মার্ট ওয়াচ, ইলেক্ট্রিক চার্জার ফ্যান, 'হেড ফোন ইত্যাদি সামগ্রী আমদানি করে বিক্রয় করেন। তার পণ্যের মান ভালো হওয়ায় বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফার পরিমাণও বাড়ে। মি. সুমনের উক্ত বিক্রয় কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর