মি. সুমনের ঋণ নেওয়ার চিন্তাভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করেছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. সুমনের ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে বলে আমি মনে করি।কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।উদ্দীপকের মি. সুমন পড়ালেখা শেষ করে ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রীর দোকান দেন। তিনি চীন থেকে স্মার্ট ওয়াচ, ইলেক্ট্রিক চার্জার ফ্যান, হেড ফোন ইত্যাদি সামগ্রী আমদানি করে বিক্রয় করেন। তার পণ্যের মান ভালো হওয়ায় বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফার পরিমাণও বাড়ে। ফলে তিনি আরও একটি দোকান প্রতিষ্ঠার কথা ভাবছেন। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় দোকান প্রতিষ্ঠা করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন।অর্থ ছাড়া কোনো ব্যবসায় গঠন বা পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। কেননা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের মি. সুমনও তাই অর্থনৈতিক পরিবেশের ব্যাংক ঋণের মাধ্যমে তার ব্যবসায়টি গঠন করতে পারবে, যা তার ব্যবসায়কে প্রভাবিত করবে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. সুমনের ঋণ নেওয়ার চিন্তাভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত কর…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর