জনাব আকরামের ব্যবসায়টি গড়ে উঠার অনুকূল পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর।
উত্তর: জনাব আকরামের ব্যবসায়টি গড়ে উঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বিবেচনা করা হয়েছে।কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়ন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।উদ্দীপকের জনাব আকরাম একটি স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে। অতঃপর তিনি তাঁর বাবার পতিত জমিতে সবজি বাগান করেন। তার সবজি বাগানটি সুবিধাজনক স্থানে হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা খুব সহজেই তার উৎপাদিত সবজি ক্রয় করতে পারে। এক্ষেত্রে জমি প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, জনাব আকরামের ব্যবসায়টি গড়ে উঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বিবেচনা করা হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আকরামের ব্যবসায়টি গড়ে উঠার অনুকূল পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর