আর্থসামাজিক উন্নয়নে জনাব আকরামের ব্যবসায় প্রতিষ্ঠানটির গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আর্থসামাজিক উন্নয়নে জনাব আকরামের ব্যবসায় প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম।মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের অগ্রগতির ফলে দেশের বর্ধিত চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করছে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।উদ্দীপকের জনাব আকরাম একটি স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে। অতঃপর তিনি তাঁর বাবার পতিত জমিতে সবজি বাগান করেন। তার সবজি বাগানটি সুবিধাজনক স্থানে হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা খুব সহজেই তার উৎপাদিত সবজি ক্রয় করতে পারে। বর্তমানে তার বাগানের সবজি স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এছাড়াও তার ব্যবসায়ে মূলধন বৃদ্ধি পাওয়ায় ২০ জনের অধিক দক্ষ শ্রমিক কাজ করছে।একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অন্যদিকে দেশের অনেক লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে বেকার সমস্যা হ্রাস পায়। এছাড়াও ব্যবসায়ের মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যায়। এসকল বিষয় বিবেচনায় বলা যায়, আর্থসামাজিক উন্নয়নে জনাব আকরামের ব্যবসায় প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আর্থসামাজিক উন্নয়নে জনাব আকরামের ব্যবসায় প্রতিষ্ঠানটির গুরুত্ব উদ্দ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর