অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো একটি 'অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।একটি দেশের অর্থনৈতিক পরিবেশের বিভিন্ন উপাদান নানাভাবে ব্যবসায়-বাণিজ্যের ওপর প্রভাব ফেলে থাকে।অর্থনৈতিক পরিবেশের উপাদান সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং প্রভৃতির অনুকূল ও প্রতিকূল আচরণের ফলে একটি দেশের ব্যবসায়-বাণিজ্য নানাভাবে প্রভাবিত হয় বলে আমি মনে করি।সঞ্চয় ও বিনিয়োগ অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের মাথাপিছু আয়ের ওপর নির্ভর করে সঞ্চয়ের পরিমাণ। দেশের মানুষের আয় বৃদ্ধি পেলে সঞ্চয় বাড়ে; যা পরবর্তীতে মূলধন গঠনের মাধ্যমে ব্যবসায়-বাণিজ্যের বিনিয়োগ বাড়ায়। তাছাড়া মূলধন অর্থনৈতিক পরিবেশের অন্যতম উপাদান যা ব্যবসায় বাণিজ্যকে প্রভাবিত করে। ব্যবসায়-বাণিজ্য গঠন এবং সম্প্রসারণের জন্য মূলধন অপরিহার্য। কাম্য ও পর্যাপ্ত মূলধন ব্যতীত একটি দেশের ব্যবসায়-বাণিজ্য তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো একটি 'অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর