জনাব তানিয়ার শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তানিয়ার শিল্পটি উৎপাদন শিল্প।শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত।উদ্দীপকের জনাব তানিয়া কলা গাছের আঁশ থেকে সুতা উৎপাদন করে নিজস্ব কারখানায় শাড়ি তৈরি করেন। শাড়িগুলো স্থানীয় বাজারে সরবরাহ করে তিনি বেশ লাভবান হন। জনাব তানিয়ার শাড়ি তৈরির কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব তানিয়ার শিল্পটি উৎপাদন শিল্প।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব তানিয়ার শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর