বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে মূলধনজনিত বিভিন্ন বাধার কারণে কালামের তুলনায় সালামের মৎস্য চাষ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। সুষ্ঠু পরিকল্পনার অভাব, চাকরির প্রতি অধিক আগ্রহ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, প্রচার-প্রচারণার অভাব, প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব, প্রশিক্ষণের অভাব, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি কারণে এখনও উদ্যোগ উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌছতে পারেনি।
উদ্দীপকের কালাম দশ বছর বিদেশ থাকার পর দেশে এসে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি পরিকল্পিতভাবে কিছু পুকুর ভাড়া করে মৎস্য চাষ শুরু করেন। ফলে কালাম মৎস্য চাষে সফলতা অর্জন করেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হন।
প্রবাসী কালাম বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। কিন্তু সালাম মাছ চাষে ব্যর্থ হওয়ার পর পুনরায় মূলধনের অভাবে শুরু করতে পারেননি। তাছাড়া কালাম মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নেন। কিন্তু সালাম প্রশিক্ষণ না নিয়ে উদ্যোগ নেওয়াও তার ব্যর্থতার অন্যতম কারণ। তাছাড়া কালাম সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের পর ব্যবসায় শুরু করেন কিন্তু সালাম অপরিকল্পিতভাবে ব্যবসায় শুরু করেন যেটি তার ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। তবে উল্লেখ যে, বাংলাদেশে উদ্যোগ উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে। তাছাড়া আমাদের দেশে উদ্যোগ উন্নয়নে সুপরিকল্পনার অভাব বিদ্যমান। আরও উল্লেখ্য যে, অর্থসংস্থানের অপর্যাপ্ততার কারণেও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বাধাগ্রস্ত হয়।