কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কৌশল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কৌশলটি হচ্ছে প্রশিক্ষণ। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কোনো কর্মীকে কোনো বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কৌশল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর