আর্থসামাজিক উন্নয়নে জনাব সবুজের ব্যবসায় উদ্যোগ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন ৰাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের - অন্তর্ভুক্ত।উদ্দীপকের জনাব সবুজ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি ডেইরি ফিড তৈরির কারখানা স্থাপন করেন। এতে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।উদ্দীপকের জনাব সবুজের কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগ বলে বিবেচিত। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই কেউ যদি নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তার উদ্যোগের সফলতা দেখে অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসবে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই আমি মনে করি, আর্থসামাজিক উন্নয়নে জনাব সবুজের ব্যবসায় উদ্যোগ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।