উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য বিদ্যমান। সাধারণত উদ্যোগ বলতে কোনো কাজে হাত দেওয়াকে বোঝায়। আর ব্যবসায় উদ্যোগ বলতে কোনো কাজে ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। যেমন: মি. X তাঁর বাড়ির আঙিনায় কিছু গাছ লাগালেন। মি. Y মুনাফার আশায় তাঁর বাড়িতে নার্সারি তৈরি করে ফুলের চাষ করতে লাগলেন। দুধরনের কাজই উদ্যোগের শামিল। মি. X মুনাফা লাভের আশায় গাছ না লাগানো শুধু উদ্যোগ এবং মি. Y এর নার্সারি তৈরি করে ফুল চাষ ব্যবসায় উদ্যোগ। কারণ এর সাথে মুনাফার বিষয়টি জড়িত। সুতরাং "সকল উদ্যোগ ব্যবসায় উদ্যোগ নয়।"- উক্তিটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর