জনাব আকাশ আত্মকর্মী না কি উদ্যোক্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আকাশকে একজন ব্যবসায় উদ্যোক্তা হিসেবে অভিহিত করা যায়।যিনি ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ। আর একটি কারবার প্রতিষ্ঠান সৃষ্টির ভাবনা থেকে শুরু করে এর বাস্তবায়ন এবং কারবারি প্রতিষ্ঠানকে সাফল্যের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট যাবতীয় কাজ সম্পাদনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকেই ব্যবসায় উদ্যোক্তা বলা হয়।উদ্দীপকের জনাব আকাশ একজন ব্যবসায়ী। তার একটি দিঘি ছিল। তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে উক্ত দিঘিতে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। তার খামারে কাজ করে কর্মীগণ দক্ষতা অর্জন করে অনেকে নিজেই মৎস্য খামার চালু করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আকাশ ঝুঁকি থাকা সত্ত্বেও মুনাফা লাভের আশায় মাছ চাষের উদ্যোগ নেন। তাই জনাব আকাশকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আকাশ আত্মকর্মী না কি উদ্যোক্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর