সাজেদা বেগমের মধ্যে উদ্যোক্তার যে সকল গুণাবলি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: সাজেদা বেগমের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা, ঝুঁকিগ্রহণের ক্ষমতা, স্বাধীনচেতা মনোভাব, সাংগঠনিক ক্ষমতা, উদ্যম, নেতৃত্বদানের যোগ্যতা প্রভৃতি গুণাবলি ফুটে উঠেছে।গুণাবলি হলো উদ্যোক্তার সফলতার চাবিকাঠি। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে সাফল্য কিংবা ব্যর্থতা অনেকাংশে উদ্যোক্তার গুণাবলির ওপর নির্ভর করে।উদ্দীপকের সাজেদা একটি বিউটি পার্লার স্থাপন করেন। আর এ কাজটি বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়ে তার সৃজনশীলতা, স্বাধীনচেতা মনোভাব, উদ্যম গুণ ফুটে উঠেছে। তাছাড়াও তার সাংগঠনিক ক্ষমতা ও যোগ্য নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সফলতা অর্জন-করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
সাজেদা বেগমের মধ্যে উদ্যোক্তার যে সকল গুণাবলি ফুটে উঠেছে তা ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর