জনাব মারুফের ব্যবসার উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মারুফের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ হলো সুষ্ঠু পরিকল্পনার অভাব, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, প্রয়োজনীয় অর্থসংস্থান এবং প্রশিক্ষণের অভাব অন্যতম।ব্যবসায় উদ্যোগ উন্নয়নে যেসব বাধা রয়েছে সেগুলো সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন করতে না পারলে ব্যবসায়ে কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা অর্জন সম্ভব নয়। এজন্য প্রথমে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ চিহ্নিত করতে হবে। তারপর সেসব বাধা দূরীকরণের জন্য উপায় অবলম্বন করতে হবে। উদ্দীপকে যথাযথ জ্ঞান না থাকা সত্ত্বেও জনাব মারুফ প্রত্যন্ত অঞ্চলে স্টেশনারি সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে তিনি ব্যর্থ হন। অদক্ষ শ্রমিকের কারণে কাঁচামালের যথাযথ ব্যবহার না হওয়ায় তার উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলে তিনি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারেননি। এক্ষেত্রে জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাগুলোর কারণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেননি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উদ্যোক্তার ব্যবসায় সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। যেসব শ্রমিক নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট কাজে তাদের দক্ষতা যাচাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। সেই সাথে উদ্যোক্তাকে প্রয়োজনীয় অর্থসংস্থানের বিষয়টিও মাথায় রাখা উচিত। সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব বাধা দূর করতে পারলে উদ্দীপকের জনাব মারুফের ব্যবসায় উদ্যোগ উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মারুফের ব্যবসার উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ কী? উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর