জনাব আবিদের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: জনাব আবিদের মধ্যে উদ্যোক্তার আত্মবিশ্বাসের গুণটি ফুটে উঠেছে।অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা। অর্থাৎ জন্মগতভাবেই তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে। বর্তমান সময়ে শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেও উদ্যোক্তা সৃষ্টি করা যায়।উদ্দীপকের জনাব আবিদ একটি কাপড়ের দোকানে কয়েক বছর কাজ করার পর নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। দৃঢ় মনোবলের ফলে তিনি এরূপ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক হন। কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি প্রতিষ্ঠানে কয়েকজন কর্মী নিয়োগ দেন। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে যে গুণটি বেশি প্রভাবিত করেছে তা হলো উদ্যোক্তা হিসেবে জনাব আবিদের আত্মবিশ্বাস। অর্থাৎ আত্মবিশ্বাস গুণের কারণেই জনাব আবিদের মধ্যে উদ্যোক্তার অন্যান্য গুণ বিকশিত হয়েছে এবং তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আবিদের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর