দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আকাশের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব আকাশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প স্থাপন নির্ভর করে ঐ দেশের উদ্যোক্তাদের ওপর। বাংলাদেশ একটি স্বল্পায়তনের জনবহুল দেশ। এদেশে এখনও অর্থনৈতিকভাবে আশানুরূপ উন্নয়ন সাধিত হয়নি। এদেশে বিভিন্ন শিল্প গড়ে ওঠার মতো প্রয়োজনীয় কাঁচামালের যথেষ্ট প্রাচুর্য রয়েছে; শুধু ব্যবসায়ের যথাযথ উদ্যোগ গ্রহণ করলেই সফলতা অর্জন সম্ভব। উদ্দীপকের জনাব আকাশ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে একটি মৎস্য খামার স্থাপন করেন। তিনি মৎস্য খামার স্থাপন এবং দক্ষতার সাথে পরিচালনা করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছেন। তার এ অবদানের প্রেক্ষিতে বিশেষ করে সম্পদের যথোপযুক্ত ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় উৎপাদন বৃদ্ধিসহ রাজস্ব আয় বাড়ছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। উদ্দীপকের জনাব আকাশ তার খামারে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ফলে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। ফলশ্রুতিতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি তথা তার প্রতিষ্ঠান অবদান রাখছে। তাই বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আকাশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আকাশের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর