জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের কী কী উপায় অবলম্বন করতে পারেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা করা এবং শ্রমিকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনলে কার্যকর ফলাফল পেতে পারেন।বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ, উন্নয়নের পথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কাজ করে। এসব বাধা বা প্রতিবন্ধকতা সুষ্ঠুভাবে. মোকাবিলা করতে পারলে ব্যবসায়ে সফলতা লাভ করা সম্ভব।উদ্দীপকে বলা হয়েছে, যথাযথ জ্ঞান না থাকা সত্ত্বেও জনাব মারুফ প্রত্যন্ত অঞ্চলে স্টেশনারি সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে তিনি ব্যর্থ হন। অদক্ষ শ্রমিকের কারণে কাঁচামালের যথাযথ ব্যবহার না হওয়ায় তার উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলে তিনি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারেননি। এমন পরিস্থিতিতে জনাব মারুফ নিজস্ব, আত্মীয়-স্বজন বা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে শ্রমিকদেরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারবেন বলে আশা করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের কী কী উপায় অবলম্বন…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর