"দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব রিফাতের উদ্যোগটি অনুকরণীয় হতে পারে"- মতামত দাও।
উত্তর: দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব রিফাতের উদ্যোগটি অনুকরণীয় হতে পারে'- উক্তিটি সঠিক ও যথার্থ।ব্যবসায় উদ্যোগ নিজের এবং ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এতে মানুষের জীবনযাত্রার মান বাড়ে এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়।উদ্দীপকের জনাব রিফাত উচ্চশিক্ষা শেষে তার জমানো ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ ঋণ নিয়ে একটি হলুদ, মরিচ গুঁড়া করার ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করেন। ভেজালমুক্ত মানসম্মত পণ্য হওয়ায় তার ব্যবসায়টি দ্রুত উন্নতি লাভ করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এরূপ কর্মসংস্থানের ফলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।ব্যবসায় উদ্যোগ যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা ব্যবসায় উদ্যোগের ফলে ব্যক্তির কর্মসংস্থানের পাশাপাশি সমাজের ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে উৎপাদন ও ভোগ বৃদ্ধি পায়, আয় বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব রিফাতের, ব্যবসায় উদ্যোগটি অনুরূপভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, যা দেশের তরুণ যুবক ও উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় হতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব রিফাতের উদ্যোগটি অনুকরণীয় হতে পারে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর