জনাব হানিফ সাহেবের প্লাস্টিক থেকে খেলনা তৈরি উদ্যোক্তার কোন গুণের সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।
উত্তর: জনাব হানিফ সাহেবের প্লাস্টিক থেকে খেলনা তৈরি উদ্যোক্তার 'উদ্ভাবনী শক্তি' গুণের সাথে সাদৃশ্যপূর্ণ।নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে নতুন ধারণা বা পদ্ধতি তৈরি করার ক্ষমতা হলো উদ্ভাবনী শক্তি যেটির মাধ্যমে উদ্যোক্তা নতুন নতুন পণ্য ও ধারণা নিয়ে আসেন। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল বা পদ্ধতি ব্যবহার করেন। ফলে শিল্প ক্ষেত্রের উন্নয়ন হয়।উদ্দীপকের জনাব হানিফের পরিত্যক্ত প্লাস্টিকসামগ্রী পুনঃব্যবহারযোগ্য করার চিন্তা করছেন। আর উক্ত চিন্তা থেকেই তিনি পরিত্যক্ত প্লাস্টিকসামগ্রী রিসাইক্লিং করে খেলনা তৈরির কারখানা স্থাপন করেন। নষ্ট হওয়া প্লাস্টিক থেকে তিনি শিশুদের খেলনা তৈরি করেন। এতে পরিত্যক্ত প্লাস্টিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ায় পরিবেশ দূষণও হ্রাস পাচ্ছে। উৎপাদন প্রক্রিয়ায় এ নতুন ধারণা ও পদ্ধতি জনাব নিজামুলের নিজস্ব মেধা ও বুদ্ধি থেকে এসেছে। তাই বলা যায়, জনাব হানিফের মধ্যে উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি গুণটি ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব হানিফ সাহেবের প্লাস্টিক থেকে খেলনা তৈরি উদ্যোক্তার কোন গুণের স…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর