উদ্দীপকে জনাব রিফাতকে কী নামে অভিহিত করা যেতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রিফাতকে ব্যবসায় উদ্যোক্তা হিসেবে অভিহিত করা যায়।লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে। আর যে ব্যক্তি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন, তাকে ব্যবসায় উদ্যোক্তা বলা হয়।উদ্দীপকের জনাব রিফাত উচ্চশিক্ষা শেষে তার জমানো ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ ঋণ নিয়ে একটি হলুদ, মরিচ গুঁড়া করার ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করেন। ভেজালমুক্ত মানসম্মত পণ্য হওয়ায় তার ব্যবসায়টি দ্রুত উন্নতি লাভ করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সুতরাং জনাব রিফাতের কার্যক্রমের বৈশিষ্ট্য বিবেচনায় তাকে একজন ব্যবসায় উদ্যোক্তা হিসেবে গণ্য করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব রিফাতকে কী নামে অভিহিত করা যেতে পারে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর