লিমনকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশের অন্তর্গত উপাদান সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা এবং প্রশিক্ষণের সুযোগ সহায়ক ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।অনুকূল পরিবেশ ব্যবসায় উদ্যোগকে সহজতর করে। তাই যেকোনো দেশে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ থাকা প্রয়োজন। ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা ও সম্প্রসারণের ক্ষেত্রে অনুকূল পরিবেশ ইতিবাচক ভূমিকা রাখে।উদ্দীপকের লিমন নয় একরের একটি পুকুর ইজারা নিয়ে সমন্বিত মাছ 'ও হাঁস চাষ শুরু করেন। তিনি কয়েকজন শ্রমিকের সহযোগিতায় পুকুরের পাড় সংস্কার করে বিভিন্ন ঔষধি ও ফলদ গাছ রোপণ করে আর্থিকভাবে লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, লিমন যে কাজটি করছেন তা ব্যবসায় উদ্যোগ হিসেবে গণ্য। তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ গড়ে, ওঠার অনুকূল পরিবেশ লিমনের সফলতায় সহায়ক হতে পারে।সাধারণভাবে উন্নত অবকাঠামোগত সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থসামাজিক স্থিতিশীলতা, অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, প্রশিক্ষণের সুযোগ প্রভৃতি উপাদান ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। এক্ষেত্রে উদ্দীপকের লিমনের ব্যবসায় উদ্যোগকে সফল করতেও এসব উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।