উদ্যোক্তা কোন কাজে বিশেষ আনন্দ পান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান। একজন উদ্যোক্তা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে নিরলস শ্রম দেন এবং ব্যক্তিগত আরাম-আয়েশ ও ভোগ-বিলাস পরিহার করেন। তিনি নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি এত আস্থাশীল থাকেন যে, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম কাজ করেন এবং ফলাফল অর্জিত না' হওয়া পর্যন্ত, কাজে নিয়োজিত থাকেন। মূলত উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজের আনন্দই তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্যোক্তা কোন কাজে বিশেষ আনন্দ পান? ব্যাখ্যা কর।
উত্তর