জনাব মালেকের ঋণ গ্রহণ করার বিষয়টি অর্থনৈতিক পরিবেশের উপাদান।কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।উদ্দীপকের জনাব মালেক তার এলাকায় দেশি গরুর খামার স্থাপন করেন। বর্তমানে তিনি খামারটি সম্প্রসারণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ 'করার চিন্তা করছেন। এক্ষেত্রে ঋণ গ্রহণের পুঁজির অভাবের বিষয়টি তার অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, জনাব মালেকের খামার সম্প্রসারণের ক্ষেত্রে ঋণ গ্রহণের বিষয়টি অর্থনৈতিক পরিবেশের উপাদান।