ব্যবসায়ের তথ্য ও প্রচারসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ে তথ্য ও প্রচারসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি হলো বিজ্ঞাপন। অর্থের বিনিময়ে উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। এভাবে বিজ্ঞাপন পণ্যের বিক্রয় বাড়াতে সহায়তা করে। ফলে মুনাফাও বাড়ার সম্ভাবনা বাড়ে। তাই ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন অনেক গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায়ের তথ্য ও প্রচারসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি ব্যাখ্যা কর।
উত্তর