আধুনিককালে বাণিজ্যকে কী হিসেবে অভিহিত করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: আধুনিককালে বাণিজ্যকে ব্যবসায় টু ব্যবসায় (Business to Business) হিসেবে অভিহিত করা হয়। দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবার কেনা-বেচা করাকে ব্যবসায় টু ব্যবসায় বলে। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বণ্টনের ক্ষেত্রে উৎপাদক, পাইকার ও খুচরা ব্যবসায়ী- এ তিন পক্ষের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর তিনটি পক্ষই ব্যবসায়ী হিসেবে পরিগণিত হয়। এছাড়া বাণিজ্যের বিভিন্ন সহায়ক কার্যাবলি (পরিবহন, গুদামজাতকরণ, বিমা, বিজ্ঞাপন প্রভৃতি) সম্পাদনেও ব্যবসায়ীরা নিয়োজিত থাকে। এক্ষেত্রে বাণিজ্যের যাবতীয় কাজে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কার্যক্রমের ওপর নির্ভরশীল। তাই বাণিজ্যকে ব্যবসায় টু ব্যবসায় বা Business to Business বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আধুনিককালে বাণিজ্যকে কী হিসেবে অভিহিত করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর