পণ্যসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের কৌশলটি ব্যাখ্যা কর।
উত্তর: বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপনের মাধ্যম হতে পারে টিভি, রেডিও, লিফলেট ইত্যাদি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে ও মুনাফী বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। তাই বিজ্ঞাপন প্রয়োজন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
পণ্যসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের কৌশলটি ব্যাখ্যা কর।
উত্তর