উদ্দীপকে দ্বিতীয় দোকানের বিক্রয় কর্মীর পণ্য বিক্রয়ে মানসিক গুণাবলি ফুটে উঠেছে।একজন উদ্যোক্তা তার ব্যবসায়িক চিন্তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সফলতা অর্জন করেন। আর সফলতা অর্জনে উদ্যোক্তা তার মানসিক গুণাবলির যথাযথ ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছান। আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা ইত্যাদি একজন সফল উদ্যোক্তার গুণাবলি হিসেবে পরিগণিত হয়।উদ্দীপকে সুধীর বাবু রেফ্রিজারেটর কেনার জন্য প্রচার মাধ্যম ও Online এ খোঁজাখুঁজির পর বাজারে গেলেন। একটি দোকানের বিক্রয়কর্মী তার দোকানের রেফ্রিজারেটর দেখালেন এবং দাম কম বলে তাদের আকর্ষণ করার চেষ্টা করলেন। অন্যদিকে আরেক বিক্রয়কর্মী পণ্যটির সবকিছু বিশেষ করে কারিগরি দিক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন। দাম আগেরটির চেয়ে বেশি চাইলেন। এক্ষেত্রে সুধীর বাবু এখান থেকেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে বিক্রয়কর্মীর মানসিক গুণ ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে দ্বিতীয় দোকানের বিক্রয়কর্মীর পণ্য বিক্রয়ে মানসিক গুণাবলি, ফুটে উঠেছে।