জনাব আলমগীর বণ্টনপ্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আলমগীর বণ্টনপ্রণালির ক্ষেত্রে 'প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়' অর্থাৎ উৎপাদনকারী→ প্রতিনিধি → খুচরা বিক্রেতা → ভোক্তা ধাপটি অনুসরণ করেন।প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় ধাপটি অনুসারে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল সামগ্রী, খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বণ্টন প্রণালিতে বিক্রয় হয়ে থাকে।উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বণ্টনপ্রণালির "উৎপাদনকারী→ প্রতিনিধি→ খুচরা বিক্রেতা→ ভোক্তা" ধাপটি অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আলমগীর বণ্টনপ্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর