একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবলি পরিলক্ষিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা এবং শিক্ষা ও অভিজ্ঞতার গুণাবলি পরিলক্ষিত হয়। বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা গুণগুলোকে বিক্রিয়কতা বলে। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।উদ্দীপকের মি. হাসান গ্রামের হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে উপজেলা সদরে নিয়ে ভ্যান গাড়িতে কম লাভে বিক্রি করে। তার সবজির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনুকূল বাচনভঙ্গি ও প্রজ্ঞার মাধ্যমে নারী-পুরুষ উভয়ের সাথে যোগাযোগ স্থাপন করেন। যার কারণে তার সবজির প্রতি ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যে তিনি একজন সফল সবজি বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এক্ষেত্রে মি. হাসানের এরূপ সফলতা সহজতর হয়েছে বিক্রয়িকতার গুণে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। এক্ষেত্রে আলোচ্য গুণগুলো উদ্দীপকের ব্যবসায়ী মি. হাসানকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবল…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর