জনাব আলমগীরের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আলমগীর ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ ও বিক্রয় কাজ সম্পাদন করেন। পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। অর্থাৎ ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণসহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবানের কারখানা স্থাপন করেন। উক্ত সাবান তিনি প্রতিনিধির মাধ্যমে খুচরা বিক্রেতার নিকট বিক্রয়ের মাধ্যমে বিপণনের আবশ্যকীয় কাজ বিক্রয় সম্পন্ন করেন। তাছাড়া তিনি উক্ত সাবান উৎপাদনের পূর্বে বাজার জরিপের মাধ্যমে তথ্য নিয়ে ভোক্তাদের চাহিদা, রুচি বিবেচনা করেন। তিনি সাবান উৎপাদনের পর উক্ত সাবানের মান অনুযায়ী প্রমিতকরণ করেন এবং আকার অনুযায়ী পর্যায়িত করেন। উদ্দীপকের জনাব আলমগীর নিজস্ব পরিবহনের মাধ্যমে এজেন্টের সহায়তায় সাবান খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছানোর ব্যবস্থার মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেন। তাছাড়া তিনি সাবান উৎপাদনের পর সেগুলো মোড়কিকরণ করেন এবং গুদামজাতকরণের ব্যবস্থা করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বিপণনের যাবতীয় কাজ সম্পাদন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আলমগীরের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর