মি. হাসানের বিক্রয়ের ক্ষেত্রে বণ্টনপ্রণালির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: মি. হাসানের বিক্রয়ের ক্ষেত্রে বণ্টনপ্রণালির 'খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়' ধরন প্রতিফলিত হয়েছে।যে প্রণালি ব্যবহার করে পণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে তাকে পণ্য বণ্টনপ্রণালি বলে। এক্ষেত্রে উৎপাদনকারী স্থানীয় হাট-বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয় করলে, তাকে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালি হিসেবে অভিহিত করা হয়।উদ্দীপকের মি. হাসান গ্রামের হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে উপজেলা সদরে নিয়ে ভ্যান গাড়িতে কম লাভে বিক্রি করেন। তিনি ক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন এবং দরকষাকষি করে সবজি বিক্রি করেন। এখানে তিনি খুচরা বিক্রেতার ভূমিকা পালন করছেন। অর্থাৎ মি. হাসান গ্রামের হাট থেকে সরাসরি উৎপাদকের সবজি কিনে এনে উপজেলা সদরে খুচরা বিক্রয় করছেন; যা 'খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়' বণ্টনপ্রণালি হিসেবে গণ্য হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. হাসানের বিক্রয়ের ক্ষেত্রে বণ্টনপ্রণালির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর