"সাদেকের সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে"- উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ।ভোক্তা বিশ্লেষণ হলো বিপণনের অন্যতম কাজ যেটি না করলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়। তাই ভোক্তা বিশ্লেষণ প্রয়োজন। বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে এ কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। তাই বিপণনে ভোক্তা বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ কাজ।উদ্দীপকের সাদেক ব্রাদার্স, কর্তৃক সমীক্ষা কার্যক্রম (বাজার জরিপ) মূলত ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণের ফলে ভোক্তার রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ জানা যায়। ফলে তাদের চাহিদার কথা বিবেচনা করে পণ্য উৎপাদন করলে ভোক্তা সহজে পণ্য গ্রহণ করে সন্তুষ্ট হয়। তাছাড়া উৎপাদনকারীর ঝুঁকি হ্রাস পায় এবং বিষয় বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে উৎপাদন কার্যক্রম লাভজনক হওয়ার সম্ভাবনা অধিক থাকে।সুতরাং বলা যায়, সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থরক্ষা করে উক্তিটি যথার্থ।