মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী- উক্তিটির সাথে আমি একমত।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীর মধ্যে বিভিন্ন গুণ থাকা আবশ্যক।উদ্দীপকের জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসি-মুখে তাদের বিদায় জানায়।ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসকল গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। মাসুদের মধ্যেও এমন গুণ বিদ্যমান থাকায় তাকে একজন দক্ষ বিক্রয়কর্মী বলা যায়।