বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর কৌশলটির ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর কৌশলটি হলো বিক্রয়িকতা; যা ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।উদ্দীপকে বলা হয়েছে, মি. সৌরভের পুরান ঢাকার ফার্স্টফুডের দোকানের পাশে একই ধরনের আরও একটি ফার্স্টফুডের দোকান গড়ে ওঠে। এতে তার বিক্রয়ের পরিমাণ কমে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে ভালো ব্যবহার, অন্যের সাথে সুন্দর কথা বলতে পারে এমন একজন আস্থা অর্জনকারী বিক্রয়কর্মী নিয়োগ দেন। এ বিক্রয়কর্মী ভোক্তার রুচি, মান ও পণ্যের প্রতি ক্রেতার চাহিদা সৃষ্টির জন্য গুরুত্ব প্রদান করেন। ফলে দ্রুত সময়ে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিক্রয়কর্মীর এরূপ সফলতা এসেছে সঠিকভাবে বিক্রয়িকতার গুণ প্রকাশের মাধ্যমে।বিক্রয়িকতার গুণের মাধ্যমে ক্রেতাকে সহজেই পণ্য বা সেবা সম্পর্কে আকৃষ্ট করে ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। এক্ষেত্রে বিক্রয়কর্মী যথাযথভাবে তার শারীরিক, মানসিক এবং নৈতিক গুণের সমাবেশ ঘটান। এসব গুণে উদ্বুদ্ধ হয়ে ক্রেতা চূড়ান্তভাবে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন; যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিক্রয়িকতা। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর বিক্রয়িকতার কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর কৌশলটির ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর