জনাব আসাদ বিপণনের কোন বণ্টনপ্রণালি অনুসরণ করেছেন? বর্ণনা দাও।
উত্তর: জনাব আসাদ বিপণনের 'প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়' বণ্টনপ্রণালি অনুসরণ করেছেন। উৎপাদনকারী অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মধ্যে সরাসরি ভোক্তাদের নিকট শিল্পসামগ্রী বিক্রয় করে থাকে। বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন- টিভি, ফ্রিজ, ফ্যান এবং কৃষি উপকরণের মধ্যে সার, বীজ প্রভৃতি এ পদ্ধতিতে বিপণন করা হয়। উদ্দীপকের জনাব আসাদ তার কারখানায় রাসায়নিক সার উৎপাদন করেন। উৎপাদিত সার বাজারজাতকরণের জন্য কয়েকজন ব্যক্তিকে নিয়োগ দেন। আসাদ বিক্রীত পণ্যের ওপর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আসাদ উৎপাদিত সার প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সরাসরি ভোক্তা বা কৃষকের নিকট পৌঁছানোর কাজ করছে। তাই বলা যায়, জনাব আসাদ প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়ের বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আসাদ বিপণনের কোন বণ্টনপ্রণালি অনুসরণ করেছেন? বর্ণনা দাও।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর