জনাব এমরানের পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আকর্ষণীয় মোড়কিকরণ এবং বিক্রয়িকতার গুণ ও বিনামূল্যে পণ্য বিতরণের কারণে জনাব এমরানের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত্ত করাকে মোড়কিকরণ বলে। আর বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়।উদ্দীপকের জনাব এমরান তার কারখানায় পাউরুটি প্রস্তুত করেন। তিনি উৎপাদিত পাউরুটি তার এলাকার ছোট ছোট দোকানে সরবরাহ করেন। তিনি সুদৃশ্য প্যাকেটে পাউরুটি বাজারজাত করেন। ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। পাউরুটির গুণাগুণ সম্পর্কে ভোক্তাদের ধারণা দেওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে পাউরুটি বিতরণ করেন। বর্তমানে তার ব্যবসায়ে প্রচুর মুনাফা হচ্ছে।এরূপ সফলতার ক্ষেত্রে পাউরুটির আকর্ষণীয় মোড়কিকরণ এবং বিক্রয়িকতায় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পণ্যের আকর্ষণীয় মোড়কিকরণ একদিকে যেমন পণ্যের সুরক্ষা দেয়, তেমনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণেও বিশেষ ভূমিকা রাখে। সেই সাথে বিক্রয়িকতার গুণাবলি প্রদর্শনের মাধ্যমে ক্রেতাদের নিকট সরাসরি ব্যক্তিক বিক্রয় কিংবা লক্ষ্যস্থিত ক্রেতাদের নিকট বিনামূল্যে পণ্য বিতরণের মাধ্যমে বিক্রয় বাড়ানো যায়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব এমরান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাউরুটি বিতরণ করে তার পণ্যের চাহিদা বাড়াতে সক্ষম হয়েছেন। সুতরাং বলা যায়, পণ্যের আকর্ষণীয় মোড়কিকরণ এবং বিক্রয়িকতার গুণের মাধ্যমে বিনামূল্যে পাউরুটি বিতরণ করায় তার পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব এমরানের পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর