উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির ধরনটি হলো নৈতিক গুণাবলি।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। এগুলো হলো শারীরিক, মানসিক, নৈতিক ও অন্যান্য বিক্রেতার নৈতিক গুণাবলি ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করতে বিশেষ ভূমিকা রাখে।উদ্দীপকে মি. সৌরভের পুরান ঢাকার ফার্স্টফুডের দোকানের পাশে একই ধরনের আরও একটি ফার্স্টফুডের দোকান গড়ে উঠে। এতে তার বিক্রয়ের পরিমাণ কমে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে ভালো ব্যবহার, অন্যের সাথে সুন্দর কথা বলতে পারে এমন একজন আস্থা অর্জনকারী বিক্রয়কর্মী নিয়োগ দেন। এখানে দেখা যাচ্ছে, নিয়োগকৃত বিক্রয়কর্মী - ক্রেতাদের আস্থা অর্জনে বিশেষ ভূমিকা রাখছেন; যা বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্গত সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রভৃতিকে প্রকাশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর