একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবলি পরিলক্ষিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: একজন সফল বিক্রয়কর্মী হিসেবে মি. হাসানের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রভৃতি গুণাবলি পরিলক্ষিত হয়।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের মি. হাসান গ্রামের হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে উপজেলা সদরে নিয়ে ভ্যান গাড়িতে কম লাভে বিক্রি করেন। তার সবজির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনুকূল বাচনভঙ্গি ও প্রজ্ঞার মাধ্যমে নারী পুরুষ উভয়ের সাথে যোগাযোগ স্থাপন করেন। যার কারণে তার সবজির প্রতি ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যে তিনি একজন সফল সবজি বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এরূপ সফলতার ক্ষেত্রে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি বিশেষ ভূমিকা রেখেছে।একজন আদর্শ বিক্রয়কর্মী বিক্রয়িতার বিভিন্ন গুণের সমাবেশ ঘটিয়ে তার বিক্রয় কাজকে সফল করেন। এক্ষেত্রে উদ্দীপকের মি. হাসান বিশেষভাবে মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা এবং জেন্ডার সচেতনতার গুণ প্রদর্শনের মাধ্যমে তার সবজির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হন। এর ফলে তার বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং ব্যবসায়িকভাবে সফল হন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবল…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর